Editors Choice

3/recent/post-list

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাব দিলেন রাষ্ট্রদূত মুশফিক

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাব দিলেন রাষ্ট্রদূত মুশফিক


মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্টের জবাব দিয়েছেন বাংলাদেশে সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ট্রাম্প তার পোস্টে দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতা, মব দ্বারা আক্রমণ ও লুটপাট হচ্ছে।

শুক্রবার (বাংলাদেশ সময়) রিপ্লাই টুইটে মুশফিকুল ফজল আনসারী লেখেন, “ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ, যে তিনি সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব অনুধাবন করেছেন, তা সংখ্যালঘুরা বিশ্বের যেখানেই হোন বা যে ধর্মেরই। তবে প্রকৃত পরিস্থিতি বুঝতে সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। আজই সুইডেন-ভিত্তিক সংবাদ সংস্থা ‘নেত্র নিউজ’ একটি ফ্যাক্ট-চেক রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রচারিত তথ্যের প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে।”

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার পোস্টে নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনের লিংক জুড়ে দেন এবং আক্রান্তদের যথাযথ সহায়তা প্রদান ও শান্তি প্রতিষ্ঠায় সঠিক তথ্য নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন।

ডোনাল্ড ট্রাম্প ৩১ অক্টোবর সামাজিক মাধ্যম এক্স এবং ট্রুথ সোশ্যাল-এ লিখেন, “আমি হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর সহিংসতার তীব্র নিন্দা জানাই, যারা বাংলাদেশে মব দ্বারা আক্রমণ ও লুটপাটের শিকার হচ্ছে। দেশটি সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।” তিনি বাইডেন-হ্যারিস প্রশাসনের সমালোচনা করে বলেন, হিন্দুদের সুরক্ষা দিতে তারা ব্যর্থ হয়েছেন।


Post a Comment

1 Comments