সাফজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাফ জয়ী নারী ফুটবল দলকে শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা প্রদান করেছেন। বেলা ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ নারী ফুটবল দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে সংবর্ধনা গ্রহণ করতে। উল্লেখ্য, বুধবার বাংলাদেশ নারী দল স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে।
এই উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এটি আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।” তিনি বলেন, “আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের, যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।”


1 Comments
অভিনন্দন!!! তোমাদের এই জয় বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন। তোমাদের এই জয়ের ধারা অব্যাহত থাকুক আগামী দিনগুলোতে।
ReplyDelete