যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চূড়ান্ত জবাব দেয়ার হুমকি ইরানের
ইরান ও তার মিত্রদের ওপর হামলার প্রতিক্রিয়ায় দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে 'চূড়ান্ত জবাব' দেয়ার হুমকি দিয়েছেন।
গত ২৬ অক্টোবর ইসরাইল ইরানের সামরিক ঘাঁটি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়, এতে অন্তত পাঁচজন নিহত হন। এই হামলার জবাবে ইরানের কর্মকর্তারা ইসরাইলের বিরুদ্ধে নতুন হামলা চালানোর ক্রমাগত হুমকি দিচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো পক্ষ থেকে আরো হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরো গুরুতর আকারে সংঘাতে রূপ নিতে পারে। আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা অঞ্চলে ইসরাইল-হামাস যুদ্ধ এবং লেবাননে চলমান ইসরাইলের স্থল অভিযানের মাত্রা বাড়ছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে খামেনি বলেন, "শত্রুরা যেই হোক না কেন, ইহুদিবাদী শাসক বা যুক্তরাষ্ট্র, তারা সকলেই ইরান, ইরানের জনগণ ও আক্রমণ প্রতিরোধকারীদের বিরুদ্ধে যে কৌশল গ্রহণ করেছে, তার চূড়ান্ত জবাব পাবে।"
হামলার হুমকি দিলেও খামেনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, যেমন হামলার সময় বা মাত্রা কেমন হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সক্রিয় রয়েছে, যেখানে কিছু সেনা সদস্য ইসরাইলে টার্মিনাল হাই অলটিচিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি পরিচালনা করছেন।
পূর্ববর্তী মন্তব্যগুলোতে অপেক্ষাকৃত বেশি সতর্ক ছিলেন ৮৫ বছর বয়সী খামেনি। তিনি বলেছিলেন, কর্মকর্তারা ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা খতিয়ে দেখবে এবং ইসরাইলের হামলাকে 'বাড়িয়ে দেখারও কিছু নেই, কমিয়ে দেখারও কিছু নেই।'


2 Comments
ইসরায়েলকে ধ্বংস কর!
ReplyDeleteযুদ্ধ যদিও শান্তি বয়ে আনে না তবুও ইহুদিদের উচিত শিক্ষা দেয়া দরকার।
ReplyDelete