সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগ: প্রেস উইং
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন লিজ দেওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সঠিক নয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানিয়েছে, কোনো বিদেশি সরকারের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই।
শনিবার গুজব প্রতিরোধে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজে একটি পোস্টে বিষয়টি পরিষ্কার করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, "ডিল ডান, সেন্ট মার্টিন গন?"
প্রেস উইং জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। সেন্টমার্টিনের সঙ্গে এসব আলোচনা বা পোস্টের কোনো সম্পর্ক নেই এবং এগুলো নিছক গুজব।
অন্তর্বর্তী সরকার বারবার স্পষ্ট করেছে যে, সেন্টমার্টিনের বিষয়ে লিজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সবার প্রতি অনুরোধ করা হয়েছে, এই ধরনের গুজবে কান না দিতে।


2 Comments
বিষয় টি পরিস্কার করুন
ReplyDeleteএটি আওয়ামী লীগের দালালদের কারসাজি।
ReplyDelete