Editors Choice

3/recent/post-list

লেবাননে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

লেবাননে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু


লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) বিকালে বৈরুতের হাজমিয়ে এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

রাষ্ট্রদূত জানান, মোহাম্মদ নিজাম উদ্দিনের বয়স ৩১ বছর। শনিবার বিকাল ৩টা ২৩ মিনিটে কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

রাষ্ট্রদূত নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।


Post a Comment

2 Comments

  1. হে আল্লাহ তুমি ওই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং দুষ্কৃতিকারীদের ধ্বংস করো।

    ReplyDelete