Editors Choice

3/recent/post-list

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: গ্রেফতার ৩

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ: গ্রেফতার ৩



রাজধানীর কচুক্ষেত ও মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় তিনজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে, যখন দুষ্কৃতকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ভাঙচুর চালায় এবং অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলার অবনতি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান শুরু করে। বিভিন্ন সাঁড়াশি অভিযানের মাধ্যমে শুক্রবার ভাষানটেক এলাকা থেকে রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামে তিনজনকে আটক করা হয়। তাদেরকে পরে ভাষানটেক থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় আইনগত কার্যক্রমের জন্য।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকারি সম্পত্তি বিনষ্টের অভিযোগে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।


Post a Comment

1 Comments

  1. অভিনন্দন বাংলাদেশ সেনাবাহিনী!!! আপনারা এভাবেই সামনের দিকে এগিয়ে যান।

    ReplyDelete