ইরানকে হামলার প্রস্তুতির নির্দেশ খোমেনির
ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় যেকোনো সময় হামলা চালানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের খবর অনুযায়ী, ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুসারে, ইরান সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা চালানোর পরিবর্তে ইরাকের মাধ্যমে হামলার পরিকল্পনা করছে।
এতে বলা হয়েছে, ইরান কয়েক শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারে। তারা ধারণা করছে, যদি ইরাক থেকে হামলা হয়, তবে ইসরাইল ইরানে সরাসরি কোনো হামলা করতে চাইবে না।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানিয়েছেন, তারা ইরানের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ফলে এখন ইরানের জন্য হামলা ঠেকানোর সক্ষমতা নেই এবং ইসরাইল যে কোনো জায়গায় হামলা চালানোর সুযোগ পাচ্ছে।


6 Comments
যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। আপনারা সমঝোতায় আসেন,নিরীহ মানুষদের জীবন বাঁচান।
ReplyDeleteইসরাইলকে ধ্বংস কর।
ReplyDeleteইসরাইলকে ধ্বংস কর।
ReplyDeleteইসরাইল ধ্বংস ইউক।
ReplyDeleteইরানের উচিত ইসরাইলকে ধ্বংস করা।
ReplyDeleteইরানের উচিত ইসরাইলকে ধ্বংস করা। খুব দ্রুত।
ReplyDelete