Editors Choice

3/recent/post-list

সৌদির রিয়াদে আরব-ইসলামি শীর্ষ সম্মেলন: ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও ইসরাইলি দখলদারিত্বের অবসানের দাবি

সৌদির রিয়াদে আরব-ইসলামি শীর্ষ সম্মেলন: ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও ইসরাইলি দখলদারিত্বের অবসানের দাবি


সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামি শীর্ষ সম্মেলন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন পুনঃব্যক্ত করেছে। সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান করার জোরালো দাবি জানানো হয়েছে।

এই সম্মেলনের আয়োজন করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি তার উদ্বোধনী বক্তৃতায় গাজা এবং লেবাননে ইসরাইলি হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, "ইসরাইলের হামলা এবং অত্যাচারের শিকার আমাদের ভাইদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা এবং লেবাননে ইসরাইলের যুদ্ধাপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।"

সালমান আরও বলেন, "ইসরাইলের কর্তৃত্বের বিপরীতে, আমরা ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে বলছি। ইসরাইলের উচিত ইরানের ভূখণ্ডে হামলা করা বন্ধ করা।"

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে সৌদি আরব ও ইরানের সম্পর্ক বেশ কয়েক দশক ধরে তিক্ত, তবে এই সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্সের মন্তব্যে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে। বিশেষত, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই বক্তব্যের গুরুত্ব বেড়ে গেছে বলে মনে করছেন কূটনীতিবিদরা।

আরব লিগ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (আইওসি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান, নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, এবং লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতি। তবে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন না, তেহরানের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। 

এই সম্মেলন ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আরও দৃঢ় করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির পক্ষে গুরুত্বপূর্ণ পদক্ষেপের আহ্বান জানিয়েছে।


Post a Comment

1 Comments

  1. আপনার এই মন্তব্যকে সাধুবাদ জানাই।এগুলো বাস্তবায়ন করা আসলেই এখন সময়ের দাবি।

    ReplyDelete