দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, গত সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। তিনি আজ (সোমবার) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।
আসিফ নজরুল গত ১৬ বছরে সরকারি এবং বেসরকারি খাতে দুর্নীতির বিভিন্ন উদাহরণ তুলে ধরেন এবং বলেন, “দুদক ছিল, উচ্চ আদালত ছিল, কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়ার।” তিনি আরও উল্লেখ করেন যে, বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, "দুদককে ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে।" তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন বলেন, “সৎ প্রজন্ম তৈরি করতে পারলে দুর্নীতিবিরোধী সমাজ গঠন করা সহজ হবে। দুর্নীতির বিরুদ্ধে কেবল প্রতিকারমূলক কার্যক্রম গ্রহণ করা নয়, সবার মনে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে।”


1 Comments
আপনারা এখন শেখ হাসিনার দাসত্ব থেকে পুরো বিচার বিভাগকে শৃঙ্খলা মুক্ত করুন।
ReplyDelete