জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় নিয়ে আপিলের শুনানি মঙ্গলবার
‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামীকাল, মঙ্গলবার, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।
আজ, সোমবার, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই শুনানি দিন ধার্য করেন।
২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছিল, ‘জয় বাংলা’ স্লোগানকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না। তিন বছর পর ২০২০ সালের ১০ মার্চ, হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দেয়। এ রায়ের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ।
এরপর, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয়।
গত ২ ডিসেম্বর, মন্ত্রিপরিষদ বিভাগ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন জানায়। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তখন আপিল বিভাগ জানান, বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।


1 Comments
এখন দেখার বিষয় কি ঘটে!!!
ReplyDelete