বাংলাদেশ বিমানে ৫২৫ পদের চাকরির সুযোগ, আজই আবেদন করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে ৩টি ক্যাটাগরিতে মোট ৫২৫ পদের জন্য চাকরির সুযোগ দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল (২০ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও পদসংখ্যা
১. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ৩৮০
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি (সিজিপিএ ৪-এর স্কেলে ২.৮), এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০ (৫-এর স্কেলে)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য জিপিএ ২.৮ (৪-এর স্কেলে)।
- কম্পিউটার জ্ঞান এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা আবশ্যক।
- ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
- বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
- চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী)।
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ১০০
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি (সিজিপিএ ৪-এর স্কেলে ২.৮), এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০ (৫-এর স্কেলে)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য জিপিএ ২.৮ (৪-এর স্কেলে)।
- কম্পিউটার জ্ঞান এবং মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা আবশ্যক।
- ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
- বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
- চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী)।
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
৩. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ৪৫
- যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি (সিজিপিএ ৪-এর স্কেলে ২.৮), এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০ (৫-এর স্কেলে)।
- কম্পিউটার জ্ঞান আবশ্যক।
- বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
- চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী)।
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
যেভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে, টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা এই ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে।
আবেদন ফি:
অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

1 Comments
যোগ্য প্রার্থীরা আবেদন করুন আজই!!!
ReplyDelete