বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি
বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালায় জানানো হয়, আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, যা এখন কমিয়ে ২০০ টাকা করা হয়েছে। একইভাবে অন্যান্য সরকারি চাকরির আবেদন ফিও ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য আগে আবেদন ফি ছিল ১০০ টাকা, সেটি কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
এছাড়া, সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এখন থেকে বিসিএস পরীক্ষা ১০০০ নম্বরের হবে, আগে ১১০০ নম্বরের পরীক্ষা হতো। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র বা কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (সাধারণ শিক্ষা), বিসিএস (কারিগরি শিক্ষা) ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জন্য উপজাতীয় প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা শিথিলের বিধি বাতিল করা হয়েছে।
এই পরিবর্তনগুলি গত ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।


3 Comments
Good Initiative.
ReplyDeleteভাল উদ্যোগ!
ReplyDeleteধন্যবাদ এত সুন্দর একটি সিদ্ধান্ত নেয়ার জন্য!!!
ReplyDelete