ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ২৫২৪ পদে বড় নিয়োগ


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যা জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন, রাজস্ব খাতভুক্ত একাধিক পদে নতুন নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। সংশোধিত বিজ্ঞপ্তির আওতায় ১৪ ক্যাটাগরির ২,৫২৪ জন পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং যাঁরা আগেই আবেদন করেছেন, তাঁদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন করার শেষ সময় ৯ ডিসেম্বর, ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

পদবী ও যোগ্যতা:

১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৫
  • যোগ্যতা: স্নাতক বা সমমান পাস, কম্পিউটার চালনায় দক্ষতা, সাঁটলিপিতে ৮০ ইংরেজি ও ৫০ বাংলা শব্দ প্রতি মিনিট, কম্পিউটার মুদ্রাক্ষরে ৩০ ইংরেজি ও ২৫ বাংলা শব্দ প্রতি মিনিট।
  • বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)

২. সার্ভেয়ার

  • পদসংখ্যা: ৮৫
  • যোগ্যতা: ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি
  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩. ট্রাভার্স সার্ভেয়ার

  • পদসংখ্যা: ৪
  • যোগ্যতা: ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি
  • বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৪. কম্পিউটর

  • পদসংখ্যা: ৮
  • যোগ্যতা: ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি
  • বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৫. ড্রাইভার

  • পদসংখ্যা: ১২
  • যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
  • বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)

৬. নাজির কাম ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ১৭
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ২১
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পেশকার

  • পদসংখ্যা: ৩৭৮
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. রেকর্ডকিপার

  • পদসংখ্যা: ২৯১
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. খারিজ সহকারী

  • পদসংখ্যা: ৪৭৪
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. যাঁচ মোহরার

  • পদসংখ্যা: ৪২২
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১২. কপিস্ট কাম বেঞ্চ সহকারী

  • পদসংখ্যা: ৪৮০
  • যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
  • বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১৩. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১৮২
  • যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
  • বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

১৪. চেইনম্যান

  • পদসংখ্যা: ১৪৫
  • যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
  • বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরম পূরণের পর, পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১৩ ও ১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৯ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা।

শর্ত: সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই প্রকাশিত কোটাসংক্রান্ত বিধি অনুসরণ করা হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।