Editors Choice

3/recent/post-list

ভূমি মন্ত্রণালয়ে ২৭৮টি পদে নিয়োগ, আবেদন ফি ৫০০ টাকা

 ভূমি মন্ত্রণালয়ে ২৭৮টি পদে নিয়োগ, আবেদন ফি ৫০০ টাকা

বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নন-ক্যাডার পদে ২৭৮ জন উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো)
পদসংখ্যা: ২৭৮
যোগ্যতা:

  • বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • অথবা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি ডিগ্রি।
    শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: জরিপ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)

আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও আবেদন ফি জমা দিতে হবে।
ফি জমা দেওয়ার জন্য এসএমএসের মাধ্যমে নির্দেশনা পাওয়া যাবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পিএসসি ওয়েবসাইটে গিয়ে রেডিও বাটন অনুসরণ করতে হবে।

আবেদন ফি: ৫০০ টাকা
আবেদনের সময়সীমা: ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।


Post a Comment

1 Comments

  1. চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!!!!

    ReplyDelete