Editors Choice

3/recent/post-list

দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর।"

বিজয় দিবস উপলক্ষে আজ রোববার এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, "১৬ ডিসেম্বর বিজয় দিবস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীনতার স্বাদ লাভ করি এবং জাতি হিসেবে আমাদের নিজস্ব পরিচিতি প্রতিষ্ঠা করি। লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।"

তিনি আরো বলেন, "বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। এটি আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার শপথের দিন।"

মুহাম্মদ ইউনূস বলেন, "আজকের এই দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র-শ্রমিক-জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করছে।"

প্রধান উপদেষ্টা "বিজয় দিবস ২০২৪"-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

Post a Comment

2 Comments

  1. আপনার ইচ্ছাকে সাধুবাদ জানাই!!! আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

    ReplyDelete