জাগরণী চক্র ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬৬ হাজার টাকা
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন তাদের BNP প্রকল্পে ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর (ওয়াশ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই–মেইল, সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ওয়াশ)
পদসংখ্যা: ১
যোগ্যতা:
- যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
- ওয়াশ সেক্টরে অন্তত ৪ বছরের চাকরির অভিজ্ঞতা
- প্রোগ্রাম টিম ব্যবস্থাপনায় এক বছরের অভিজ্ঞতা
- ডিজিটাল ডাটা এন্ট্রি ও ইভেন্ট রিপোর্টিং সম্পর্কে জানাশোনা
- যোগাযোগ দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা
- বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
- এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জানাশোনা
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে
বয়স: সর্বোচ্চ ৪০ বছর (অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
কর্মস্থল: ঝিনাইদহ/নড়াইল
বেতন: ৬৬,০০০ টাকা (মাসিক)। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে করবেন:
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি ও কভার লেটারসহ সিভি ই–মেইলে (পিডিএফ ফরম্যাট), সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রে সাবজেক্ট বা খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
এক্সিকিউটিভ ডিরেক্টর,
জাগরণী চক্র ফাউন্ডেশন,
৪৬ মুজিব সড়ক, যশোর–৭৪০০।
ই–মেইল: job.jcf@gmail.com
আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৪।


3 Comments
Good Opportunities.
ReplyDeleteসুবর্ন সুযোগটা
ReplyDeleteযোগ্যতা অনুযায়ী আজই আবেদন করুন!!!
ReplyDelete