ফ্যাসিবাদী আমলে উত্তরবঙ্গের সঙ্গে অবিচার হয়েছে: সারজিস আলম


ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, "দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই এখন খুনিদের নামে মিছিল ও স্লোগান হচ্ছে।" তিনি আরো বলেন, "অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এখনো ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছে।"

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।