বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২০০ জনকে নিয়োগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ২০০
যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এছাড়া, নম্র-ভদ্র, কর্মঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বেতন বিভাগ: ১
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসিয়াল ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। যদি অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয়, তবে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদন ফি
প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১১২ টাকা পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১২ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।


2 Comments
আগ্রহী প্রার্থীদের জন্য দারুণ সুখবর!!!
ReplyDeleteNice opportunities.
ReplyDelete