Editors Choice

3/recent/post-list

যমুনা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে নিয়োগ, সর্বোচ্চ বেতন ৬০ হাজার টাকা

যমুনা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে নিয়োগ, সর্বোচ্চ বেতন ৬০ হাজার টাকা


 বেসরকারি ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা:

    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    • সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.৩০ থাকতে হবে।
    • এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে ৫.০০ থাকতে হবে।
      বয়স: ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
      কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
      বেতন-ভাতা:
    • এক বছর প্রবেশনকাল: মাসিক বেতন ৬০,০০০ টাকা।
    • প্রবেশনকাল শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে: মাসিক বেতন ৭১,০০০ টাকা।

২. প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা:

    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    • সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে।
    • এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে ৪.০০ থাকতে হবে।
      বয়স: ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
      কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
      বেতন-ভাতা:
    • এক বছর প্রবেশনকাল: মাসিক বেতন ৪৫,০০০ টাকা।
    • প্রবেশনকাল শেষে অফিসার (জেনারেল) হিসেবে চাকরি স্থায়ী হলে: মাসিক বেতন ৫৮,০০০ টাকা।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৪।

Post a Comment

1 Comments

  1. চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর!!!

    ReplyDelete