পেরুতে
দাবানলে
১৫ জনের মৃত্যু!
পেরুতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৫ জন প্রাণ
হারিয়েছেন এবং তিন হাজার হেক্টরের বেশি আবাদি জমি ও বন পুড়ে
গেছে। সোমবার দেশের স্বাস্থ্যমন্ত্রী সিজার ভাসকুয়েজ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “আমরা এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর
খবর পেয়েছি। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১২৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।” তিনি দাবি করেন যে, দাবানলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক থাকবে।
মন্ত্রী আরও জানান, দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।
গত সপ্তাহের শেষের
দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স
(ইনডেসি) জানিয়েছে, এ বছর পেরুর
২৫টি অঞ্চলের মধ্যে ২৩টিতে ২২২টি দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫১টি এখনও সক্রিয় রয়েছে।
এ পরিস্থিতিতে পেরুর
প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে পর্যবেক্ষণ অব্যাহত রাখার এবং স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য প্রতিষ্ঠানের
সঙ্গে সমন্বয় সাধনের কথা বলেন।
দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা ও সাহায্যের আহ্বান
জানাচ্ছেন পেরুর জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়।


0 Comments