সরকারি ছয় ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল!
সরকারি ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। যেসব ব্যাংকের এমডিরা অপসারণ হয়েছেন, সেগুলো হলো— সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।
প্রজ্ঞাপনে
উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য প্রয়োজনীয় বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অপসারণ
হওয়া এমডিদের মধ্যে রয়েছেন— সোনালী ব্যাংকের এমডি মো. আফজাল করিম, জনতা ব্যাংকের এমডি মো. আবদুল জব্বার, অগ্রণী ব্যাংকের এমডি মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর, বেসিক ব্যাংকের এমডি মো. আনিসুর রহমান এবং বিডিবিএলের এমডি মো. হাবিবুর রহমান গাজী।
ছয়টি
ব্যাংকের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


0 Comments