Editors Choice

3/recent/post-list

ভোটের তারিখ নির্ধারণে শর্ত, ড. ইউনূসের আইএমএফ প্রধানের সাথে বৈঠক!

 ভোটের তারিখ নির্ধারণে শর্ত, ড. ইউনূসের আইএমএফ প্রধানের সাথে বৈঠক!

জাতিসংঘের বার্ষিক অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে ড. ইউনূস জানিয়েছেন, দেশে ভোটার তালিকা প্রস্তুত হলে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ঢাকায় একটি দল পাঠানোর বিষয়ে জানান, যারা দেশের সংস্কার প্রক্রিয়ার বিভিন্ন অংশীদারদের সাথে আলোচনা করবে। তিনি বলেন, "আইএমএফ বাংলাদেশের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং টেকসই ও ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে সহায়তা করবে।"
এছাড়াও, জর্জিয়েভা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা করেন। ড. ইউনূস স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বিষয়ে সংক্ষেপে তুলে ধরলে আইএমএফ প্রধান বলেন, "এ এক নতুন বাংলাদেশ, বাংলাদেশ ২.০।"
বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ছয়টি কমিশনের কথা তুলে ধরেন, যা নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং সংবিধান সংস্কারের বিষয়ে সুপারিশ করবে। তিনি জানান, এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে।
প্রেস উইং সূত্রে জানা গেছে, এসব আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

Post a Comment

0 Comments