রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ অন্য দিকে পরিবহন ধর্মঘট
রাঙ্গামাটিতে একদিকে সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ, অন্যদিকে পরিবহণ ধর্মঘটের কারণে পুরো শহরে স্থবিরতা নেমে এসেছে। পাহাড়ি ছাত্র–জনতার ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এই অবরোধ চলছে। অপরদিকে, যানবাহনের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাঙ্গামাটিতে সকল ধরনের যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
এ দুই আন্দোলনের কারণে আজ রাঙ্গামাটির সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল করছে না। শহরের অভ্যন্তরীণ রুটেও সব ধরনের পরিবহন বন্ধ থাকায় শহরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে, ফলে যোগাযোগ ব্যবস্থায় এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয়। আজ শনিবার, পরিস্থিতি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাচ্ছেন। তাদের এই সফর পরিস্থিতি স্বাভাবিক করতে কী ভূমিকা রাখবে, তা এখন সময়ই বলে দেবে।


0 Comments