Editors Choice

3/recent/post-list

শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল বৈরুতে ইসরাইলি হামলায় নিহত

 শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল বৈরুতে ইসরাইলি হামলায় নিহত

শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল বৈরুতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। শুক্রবার বৈরুতের আল-জামুস এলাকার একটি ১০তলা ভবনে হামলা হয়, যখন হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের বৈঠক চলছিল। ইসরাইলি বিমান হামলায় আকিলসহ মোট ১৬ জন নিহত হন এবং ৬৬ জন আহত হন। আকিল হিজবুল্লাহর অপারেশন্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার মৃত্যু হিজবুল্লাহর জন্য বড় একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে।

 

স্থানীয় সূত্র জানায়, আকিল তার সহকর্মীরা ভবনের ভূগর্ভস্থ কক্ষে বৈঠক করছিলেন। হামলার পর চার ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকর্মীরা তখনও তাদের লাশ বের করতে সক্ষম হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ভবনটি পুরোপুরি ধসে পড়ে, ফলে ভেতরে কতজন আটকা পড়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। ধসে পড়া ভবনটি আবাসিক এলাকা হওয়ায়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের স্বজনদের খোঁজ করছিলেন।

 

ইসরাইলি মিডিয়া জানায়, আকিল ছিলেন একজন শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা, যিনি দক্ষিণ লেবাননে যুদ্ধ পরিচালনার নির্দেশনা দিতেন। মার্কিন যুক্তরাষ্ট্রও আকিলের বিরুদ্ধে অভিযোগ এনে তার ব্যাপারে তথ্য দিতে ৭০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তাদের দাবি, ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের দূতাবাস মেরিন ব্যারাকে হামলার পেছনে আকিলের হাত ছিল।

 

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা আকিলকে টার্গেট করে নিখুঁতভাবে এই হামলা পরিচালনা করেছে। এর আগে, ইসরাইল দক্ষিণ লেবাননে আরও দুটি বড় ধরনের হামলা চালায়। এক মাস আগে হিজবুল্লাহর সামরিক কর্মকর্তা ফুয়াদ শুকরকে হত্যা করে এবং তারও আগে জানুয়ারিতে হামাস নেতা সালেহ আল-আরোরিকেও টার্গেট করে হত্যা করে ইসরাইল।

 

এই হামলার মাধ্যমে হিজবুল্লাহর ওপর ইসরাইলের চাপ আরও বাড়বে এবং লেবাননের পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments