Editors Choice

3/recent/post-list

সরকারের কৃষি ওএমএস কর্মসূচি: ঢাকায় সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি শুরু

সরকারের কৃষি ওএমএস কর্মসূচি: ঢাকায় সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি শুরু



সরকারের কৃষি ও ওএমএস কর্মসূচির আওতায় ঢাকার ২০টি স্থানে সুলভ মূল্যে বিভিন্ন কৃষি পণ্য বিক্রি করা হবে। মঙ্গলবার রাজধানীর খাদ্য ভবনের সামনে এই উদ্যোগের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, "ভোক্তাদের সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরীও।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ২০টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে এই কৃষি পণ্য বিক্রি করা হবে। বিক্রির স্থানগুলো হলো: খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলি, মহাখালী বাস স্ট্যান্ড, বেগুনবাড়ি, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।

এই কর্মসূচির আওতায় পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে: জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেঁপে ২০ টাকা এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি হবে। 

এই উদ্যোগের মাধ্যমে সরকারের উদ্দেশ্য হলো, সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে প্রয়োজনীয় কৃষি পণ্য পৌঁছে দেওয়া।


Post a Comment

2 Comments

  1. আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম মহৎ উদ্যোগ গ্রহণের জন্য।

    ReplyDelete
  2. চমৎকার ‍উদ্যোগ।

    ReplyDelete