Editors Choice

3/recent/post-list

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ না হলে আন্দোলনের হুঁশিয়ারি, সাধারণ শিক্ষার্থীগণ

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ না হলে আন্দোলনের হুঁশিয়ারি, সাধারণ শিক্ষার্থীগণ


৩৫ প্রত্যাশীরা’ তিন দিনের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা। তাঁরা জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ আমলে না নিয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার কারণে ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, “আজকের (বৃহস্পতিবার) চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ করে জারি করা প্রজ্ঞাপন আমাদের সঙ্গে প্রতারণার শামিল।” তাঁরা প্রশ্ন করেন, “সরকার যদি নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, তাহলে কেন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল? যদি কমিটি অযোগ্য হয়ে থাকে, তাহলে সরকার সেটি স্বীকার করুক। আর যদি যোগ্য হয়, তাহলে তাঁদের সিদ্ধান্ত মেনে নিয়ে বয়সসীমা ৩৫/৩৭ করার গেজেট প্রকাশ করুন।”

তারা বলেন, “রক্ত চাই না, সুষ্ঠু সমাধান চাই।” দাবি মেনে না নিলে ছাত্রসমাজ পুনরায় জেগে উঠবে এবং রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

‘৩৫ প্রত্যাশী’ আন্দোলনের এক প্রতিনিধি আরও বলেন, “আমরা দীর্ঘ ১২ বছর ধরে ৩৫-এর জন্য আন্দোলন করে আসছি। কিন্তু হঠাৎ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করলেন।...আপনারা কোন সাহসে বয়সসীমা ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছেন? বয়সসীমা ৩৫ করে গেজেট না এলে বাকিটা মাঠে দেখতে পাবেন।”


Post a Comment

1 Comments

  1. আমরা আর রক্ত চাই না,আমরা শান্তি চাই।

    ReplyDelete