Editors Choice

3/recent/post-list

ইরানের বিরুদ্ধে ইইউর নতুন নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে ইইউর নতুন নিষেধাজ্ঞা


রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল সরবরাহ করার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জানিয়েছে ডয়চে ভেলে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মিসাইল দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞায় ইরানের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা এবং উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া, যারা এই মিসাইল রাশিয়ায় সরবরাহের ব্যবস্থা করেছিলেন, তাদের বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে, ব্রাসেলসে একাধিকবার ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল। রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল সরবরাহের ক্ষেত্রে ইরানকে বার বার সতর্ক করা হলেও, অভিযোগ রয়েছে যে ইরান তা উপেক্ষা করেছে।

ইরান জানিয়েছে, মস্কোর সঙ্গে তাদের একটি দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি রয়েছে এবং তাদের কার্যক্রমের সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে ইসরাইল ও ইউক্রেন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, "সন্ত্রাসকে মদত দিলে তার ফল ভুগতে হবে," এবং তিনি জানান যে, ইরানের কাছে একটি পরিষ্কার বার্তা পৌঁছেছে।

Post a Comment

2 Comments

  1. সৃষ্টিলগ্ন থেকেই দূর্বলের উপর সবলের অত্যাচার চলছে।

    ReplyDelete
  2. এর বিধর্মী এর কখনও ইসলামের পক্ষে থাকবে না।

    ReplyDelete