Editors Choice

3/recent/post-list

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে।


বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এটি দুই দেশের বাহিনী প্রধানের মধ্যে প্রথম বৈঠক হওয়ার কথা ছিল।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবারের বৈঠকটি ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী বৈঠক যখনই অনুষ্ঠিত হবে, তাতে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং সীমান্ত সংক্রান্ত গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

বৈঠকটি অনুষ্ঠিত হলে এটি হবে বিএসএফ ও বিজিবির মহাপরিচালক পর্যায়ের ৫৫তম বৈঠক। এতে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, মাদকবিরোধী বিভাগ, কাস্টমস এবং সীমান্ত ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তারাও অংশ নেবেন।

Post a Comment

1 Comments

  1. ভারতে গেলে হাসিনা খালার একটু খোঁজ খবর নিয়ে আসিয়েন।

    ReplyDelete