Editors Choice

3/recent/post-list

এইচএসসির ফল প্রকাশ: জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন

এইচএসসির ফল প্রকাশ: জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন


এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। 

গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। 

মঙ্গলবার বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করে, যা থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডের গড় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। ফলে, পাসের হার কিছুটা কমেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয়। বাতিল পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এইচএসসির ফল তৈরি করা হয়েছে।


Post a Comment

2 Comments

  1. বর্তমান শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা না হলে শুধু জিপিএ ৫ এর সংখ্যাই বাড়বে, মেধার বিকাশ ঘটবে না।তবে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন।

    ReplyDelete