সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে র্যাব তাঁকে আটক করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালেবুর রহমান ফারুক খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও।
তালেবুর রহমান জানান, র্যাব ফারুক খানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছেড়ে চলে যান। এরপর থেকে তাঁর মন্ত্রিসভার অনেক সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন, আবার অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। আজ মঙ্গলবার পুলিশ ফারুক খানের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।


1 Comments
অভিনন্দন। ওনাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
ReplyDelete