মার্কিন দূতাবাসে ভিসা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বেতন ৮৪ হাজার টাকা, সপ্তাহে ২ দিন ছুটি
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নতুন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানটি ভিসা অ্যাসিস্ট্যান্ট (নন-ইমিগ্রান্ট) পদে দক্ষ এবং অভিজ্ঞ প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদবী: ভিসা অ্যাসিস্ট্যান্ট (নন-ইমিগ্রান্ট)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- রেগুলেশনস অ্যান্ড ল, এক্সটেনসিভ পাবলিক কন্ট্যাক্ট, কাস্টমার সার্ভিস বা সমস্যা সমাধান বিষয়ে অন্তত ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে (ভাষাদক্ষতার পরীক্ষা হতে পারে)।
চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
বেতন: ৮৪,০০০ টাকা (মাসিক), সপ্তাহে ২ দিন ছুটি। এছাড়া, মার্কিন দূতাবাসের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের "Apply To This Vacancy" বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বর ২০২৪।
এটি একটি সুযোগ যাদের ইন্টারন্যাশনাল পরিবেশে কাজ করার ইচ্ছা রয়েছে এবং যারা বিভিন্ন ভাষায় দক্ষ ও অভিজ্ঞ।


1 Comments
চাকুরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ!! নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।
ReplyDelete