Editors Choice

3/recent/post-list

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, ট্রাম্পের প্রতি আশাবাদী পিটিআই

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, ট্রাম্পের প্রতি আশাবাদী পিটিআই


বিশ্বখ্যাত ক্রিকেট তারকা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। বিশেষ করে, মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই ইস্যুতে দেশটির মন্ত্রী ও বিরোধী দলের নেতাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম 'দ্য ডন' এবং 'দ্য প্রিন্ট' জানিয়েছে, ট্রাম্পের বিজয়ের পর ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমি রিপাবলিকান পার্টি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে দমন-পীড়ন নিয়ে আলোচনা করবো।" তিনি আরও দাবি করেন, "ট্রাম্পের ইমরানের প্রতি বিশেষ সহানুভূতি রয়েছে এবং তিনি খানের কারাবাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।"

তবে পিটিআই’র এই দাবিকে অস্বীকার করেছে পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল। পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নাকচ করে দিয়েছেন।

এদিকে, ট্রাম্পের বিজয়ের পর ইমরান খানের এক্স (পুরনো টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়। পোস্টে ট্রাম্পকে ইমরানের "খুব ভালো বন্ধু" হিসেবে উল্লেখ করা হয় এবং বলা হয়, "আমরা ট্রাম্পকে তার বিজয়ের জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান রেখে পাকিস্তান-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করি।"

ইমরান খানের দলের সমর্থকরা আশা করছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়া পাকিস্তানে তার মুক্তির জন্য সহায়ক ভূমিকা নিতে পারে।


Post a Comment

1 Comments

  1. এটা শুধু এখন সময়ের অপেক্ষা!!!!

    ReplyDelete