পলিথিন ব্যাগ বর্জনে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ দোকান মালিক সমিতির
সরকারের আহ্বানে সাড়া দিয়ে পরিবেশ দূষণ রোধে পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। তাঁরা জানান, পলিথিন ব্যাগের ব্যবহার সাময়িকভাবে বন্ধ করা কষ্টকর হলেও এর ফলে পরিবেশে যে উপকার হবে, তার সুফল সকল মানুষ ভোগ করবে।
দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং সহসভাপতি রেজাউল ইসলাম এক যৌথ বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১ নভেম্বর থেকে সব ব্যবসায়ী, দোকান মালিক ও বিক্রেতাকে পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগে পণ্য সরবরাহ বা ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে সকলের উচিত পলিথিন ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকা, কারণ এগুলো মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণী এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
এদিকে, সরকার আজ ১ নভেম্বর থেকে সারা দেশে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


3 Comments
প্রশংসনীয় উদ্যোগ।এটি পরিবেশের দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ReplyDeleteপরিবেশ দুষনরোধে প্রশংসনীয় উদ্যোগ
ReplyDeleteপরিবেশ সুরক্ষা হবে।
ReplyDelete