শাহজালালে নতুন যাত্রী ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন।
বেবিচকের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই নতুন লাউঞ্জটি বিমানবন্দর সংলগ্ন মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় অবস্থিত এবং এটি যাত্রীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ও আরামদায়ক এক পরিবেশ তৈরি করা হয়েছে।
নতুন লাউঞ্জে রয়েছে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার রুম, পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা ইবাদতখানা এবং একটি স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া। বিশেষত, প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এসব সুযোগ-সুবিধা সরবরাহ করা হয়েছে, যাতে তারা যাত্রা শুরুর আগে আরামদায়ক পরিবেশে সময় কাটাতে পারেন।
এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরের সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে বেবিচক।


1 Comments
চমৎকার পদক্ষেপ নেয়া হয়েছে।
ReplyDelete