Editors Choice

3/recent/post-list

ব্রাজিলের জার্সিতে এ বছর নেইমারের খেলা হচ্ছে না

ব্রাজিলের জার্সিতে এ বছর নেইমারের খেলা হচ্ছে না


এ বছর ব্রাজিলের জার্সিতে আর খেলা হচ্ছে না নেইমারের। চোট কাটিয়ে মাঠে ফিরলেও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে তিনি জায়গা পাননি।

গতকাল রাতে ঘোষিত এই দলে তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও নাম নেই। ব্রাজিল ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ২০ নভেম্বর উরুগুয়ের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে নামবে।

এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারের। তার জন্য সবার ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না। আপাতত নেইমারকে বাদ দিয়েই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন দরিভাল।

নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেছেন, “নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে তার চোটে পড়ার পর থেকে। গত দুই মাসে তার সঙ্গে দুই-তিনবার কথা হয়েছে। আমরা তার উন্নতির দিকে নজর রাখছি। যদিও সে পুরোপুরি সেরে উঠেছে, কিন্তু মাঠে তার খেলার সময় খুব কম। এটা বড় একটি কারণ। আমি পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, আশা করি সে নিজেও প্রস্তুত থাকবে।”


Post a Comment

2 Comments

  1. ধন্যবাদ জানাচ্ছি দরিভালকে খেলোয়াড় এবং দল উভয়ের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়ার জন্য।

    ReplyDelete