Editors Choice

3/recent/post-list

কাজে আসেনি কর্ণফুলী টানেল: রেল উপদেষ্টা

 কাজে আসেনি কর্ণফুলী টানেল: রেল উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান অভিযোগ করেছেন যে, বিগত সরকারের রেলের উন্নয়নে কোটি কোটি টাকা অপচয় হয়েছে। তিনি বলেন, “যাত্রীর সেবা এবং সুযোগ-সুবিধার মান বৃদ্ধির দিকে নজর না দিয়ে শুধুমাত্র নেটওয়ার্ক বিস্তৃত করা হয়েছে।”

উপদেষ্টা আরও অভিযোগ করেন, "প্রয়োজন না থাকলেও কিছু স্থান যেমন গোপালগঞ্জে বিনা প্রয়োজনে বাহারি রেলস্টেশন এবং রেললাইন তৈরি করা হয়েছিল, যা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে হয়েছিল।"

তিনি জানান, কর্ণফুলী টানেল নির্মাণে ১০ হাজার কোটি টাকা ব্যয় হলেও আজ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করছে না। “লোকোমোটিভ (রেল ইঞ্জিন) ও যাত্রী পরিবহনের ওয়াগন সংগ্রহ করা হয়নি। শুধু অর্থের অপচয় হয়েছে,” বলেন উপদেষ্টা।

উপদেষ্টা আরও বলেন, “যাত্রীসেবা বৃদ্ধি করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে। সড়ক, রেল ও নৌপথের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।” তিনি উল্লেখ করেন, রেলখাতে জনবল সঙ্কটও একটি বড় সমস্যা এবং এই সংকট দূর করার জন্য নতুন চিন্তা-ভাবনা করা হবে।

তবে, উপদেষ্টা মনে করেন, লোকোমোটিভ ওয়াগন সংগ্রহ করা এখনই সম্ভব না হলেও অচল রেল ইঞ্জিনগুলো মেরামত করে কিছুটা হলেও যাত্রীসেবা বাড়ানো সম্ভব।

এদিন, ২২ নভেম্বর, দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সংবাদ সম্মেলনে রেল সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Post a Comment

1 Comments

  1. চোর সরকার শুধুমাত্র টাকা হাতানোর ধান্দায় ছিল।

    ReplyDelete