Editors Choice

3/recent/post-list

জন্মদিনে মুম্বাই পুলিশকে খাবারের বাক্স পাঠালেন শাহরুখ

জন্মদিনে মুম্বাই পুলিশকে খাবারের বাক্স পাঠালেন শাহরুখ



শনিবার ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। এই বিশেষ দিনে মুম্বাই পুলিশের প্রতি ধন্যবাদ জানানোর জন্য নিজস্ব স্টাইলে অভিনব এক উদ্যোগ নেন তিনি। মান্নাতের নিরাপত্তায় থাকা সব মুম্বাই পুলিশকর্মীদের জন্য খাবারের বাক্স পাঠান শাহরুখ, এবং সেই বাক্সে লিখে দেন "থ্যাংক ইউ" নোট।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। শাহরুখের জন্মদিন মানেই ভক্তদের ঢল। প্রতি বছর তার বাড়ির বাইরে প্ল্যাকার্ড, ফুল ও কেক হাতে ভক্তরা “শাহরুখ শাহরুখ” বলে উচ্ছ্বাস প্রকাশ করে। তবে, এবারের জন্মদিনে শাহরুখ ভক্তদের সঙ্গে দেখা করেননি।

মাঝরাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দর্শন দিতে বের হননি তিনি। কঠোর নিরাপত্তার কারণে ভক্তরা একবারের জন্যও তাকে দেখতে পাননি। শাহরুখের ৫৯তম জন্মদিনে বান্দ্রার রাস্তায় জনতার ঢল নামে, কিন্তু নিরাপত্তার কারণে ভক্তদের জন্য কিছুই সম্ভব হয়নি।

প্রথা অনুযায়ী, ঈদ এবং জন্মদিনে শাহরুখ ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখা করেন। তবে এবার তিনি সেই রীতি ভেঙে তার জন্মদিন খুব সাদামাটাভাবে পালন করেছেন। ভক্তদের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য বান্দ্রার বাল গন্ধর্ব রঙ মন্দিরে গিয়ে জন্মদিন উদযাপন করেন।

সাধারণ পোশাকেই তিনি সেখানে উপস্থিত হন, কিন্তু তার ম্যাজিক যেন কাজ করে। মঞ্চে উঠতেই ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। শাহরুখ খান একটি ফ্যান ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে নাচতেও দেখা যায়। তবে, মান্নাতের সামনে দিনভর অপেক্ষার পরও ভক্তরা কিং খানের দর্শন পাননি, যা তাদের হৃদয়ে দুঃখ নিয়ে আসে।


Post a Comment

1 Comments

  1. জন্মদিন পালনের অভিনব এক কৌশল!!!!!

    ReplyDelete