গুমে জড়িত ২০ সেনা, র্যাব ও পুলিশের কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
গুমের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে দেশের সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সাবেক ও বর্তমান ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। তাদের পাসপোর্ট স্থগিত করে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর, রবিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং পুলিশের বিশেষ শাখা (এসবি)কে বিষয়টি বাস্তবায়নে নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে বলা হয়, গুম সম্পর্কিত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে আরো ২০ জন সরকারি কর্মকর্তার গুমের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে তাদের দেশত্যাগে বাধা দিতে পাসপোর্ট স্থগিতের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
যারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন, তারা হলেন:
- মোখলেছুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি)
- চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি (বর্তমানে গ্রেফতার)
- বেনজীর আহমেদ, সাবেক আইজিপি
- জিয়াউল আহসান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (বর্তমানে গ্রেফতার)
- কর্নেল তোফায়েল মোস্তুফা সারোয়ার, সাবেক র্যাব কর্মকর্তা
- লেফটেন্যান্ট কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, র্যাব ৭-এর সাবেক অধিনায়ক
- লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক
- খন্দকার লুৎফুল কবির, র্যাব ৪-এর সাবেক অধিনায়ক
- শাহাবুদ্দিন খান, র্যাব ১০-এর সাবেক অধিনায়ক
- লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, র্যাব 11-এর সাবেক অধিনায়ক
- লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, র্যাব ১-এর সাবেক অধিনায়ক
- মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসির প্রধান) ও সাবেক এসবিপ্রধান
- মো. আসাদুজ্জামান, সাবেক ডিআইজি
- মোহাম্মদ হারুন-অর-রশীদ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি)
- শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার
- মশিউর রহমান, ডিবির সাবেক উপকমিশনার
- মো. তৌহিদুল ইসলাম, সিটিটিসির সাবেক অতিরিক্ত উপকমিশনার
- আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক (ব্রিগেডিয়ার জেনারেল অব.)
- মো. তৌহিদ-উল-ইসলাম, মেজর জেনারেল (অব.)
- মো. মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল
গুমে জড়িত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এবং তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশের বাইরে যাওয়ার পথ বন্ধ করা হবে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।


1 Comments
তাদের যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।
ReplyDelete