Editors Choice

3/recent/post-list

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির

 গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৪০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৯৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার পর গত ১৪ মাসে গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৮৭৫ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন। তবে, বাস্তব সংখ্যাটি আরও বেশি হতে পারে, কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন এবং উদ্ধারকর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সংকটের কারণে তাদের উদ্ধার করতে পারেনি।

২০২৩ সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা এবং ২৪২ জনকে জিম্মি করে। এর পর থেকেই ইসরাইলি বাহিনী গাজায় অভিযান শুরু করে, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা আন্তর্জাতিক আদালত (আইসিজে) এ দায়ের করা হয়েছে। তবে, নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন যে, হামাসকে পুরোপুরি দুর্বল না করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে।

হামাসের ৭ অক্টোবরের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরাইলি হামলায় গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।


Post a Comment

1 Comments

  1. ইসরায়েলের ধ্বংস হোক!!!

    ReplyDelete