সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ
সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সিরিয়ার সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, এই সহিংসতা মানবিক পরিস্থিতি আরও জটিল করে তুলছে এবং সিরিয়ার জনগণের জন্য এটি একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিরিয়ায় ইসরায়েলের হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ‘প্রতিরোধ’ করার চেষ্টা করছে।
পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল ২০১১ সালের পর থেকে সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায়, ইসরায়েল লাতাকিয়া এবং তারতুসের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তারতুসে অস্ত্রের গুদাম, ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থান এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়।
এছাড়া সিরিয়ার অন্যান্য শহরগুলোতেও হামলা হয়েছে, যেমন লাতাকিয়া, দেইর আজোরের সেনাক্যাম্প এবং সামরিক বিমানবন্দর।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর ১২ দিনের আক্রমণে গত রোববার বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং তিনি রাশিয়ায় পালিয়ে যান। এরপর থেকেই সিরিয়ায় হামলা আরো তীব্র করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় তারা সিরিয়ার বিভিন্ন জায়গায় ৪৮০টিরও বেশি হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যস্থল ছিল দামেস্ক, হোমস, তারতুস, পালমিরা, লাতাকিয়া, দেইর আজোরসহ সিরিয়ার ১৩টি প্রদেশ।
এই পরিস্থিতি সিরিয়ায় রাজনৈতিক ও মানবিক সংকট আরো গভীর করেছে, এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির লক্ষ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।


3 Comments
Barking Dog. You can't do anything.
ReplyDeleteআপনার কথায় কোন কাজ কখনও হবে না
ReplyDeleteঅনুরোধ না করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া দরকার!!!
ReplyDelete