Editors Choice

3/recent/post-list

ইজতেমা ময়দানসহ ৩ কিলোমিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ

ইজতেমা ময়দানসহ ৩ কিলোমিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করে। বুধবার বেলা দেড়টায় জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারার অধীনে পুলিশ কমিশনারকে দেয়া ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়:

  1. বিশ্ব ইজতেমা ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
  2. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকায় দু’জন বা তার বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা, জমায়েত বা মিছিল-সমাবেশ করতে পারবে না
  3. কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা অন্য কোনো বিপজ্জনক পদার্থ বহন করা যাবে না
  4. কোনো ধরনের লাউড স্পীকার বা উচ্চস্বরে শব্দ করা নিষিদ্ধ

এছাড়া, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান জানিয়েছেন, "বাদ জোহর থেকে মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করবেন।" জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments