বেসরকারি সংস্থা আইডিএফে ১২৫ পদে নিয়োগ
বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঋণ কর্মসূচির আওতায় বৃহত্তর চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা ও তিন পার্বত্য জেলা মিলিয়ে ৫টি ক্যাটাগরিতে ১২৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
পদবী ও যোগ্যতা:
১. পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা: ১০
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ব্যবহারে দক্ষতা এবং মোটরসাইকেল চালনায় পারদর্শিতা।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি।
২. পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার পরিচালনায় দক্ষতা এবং মোটরসাইকেল চালনায় পারদর্শিতা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি।
৩. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক-অভিজ্ঞ)
পদসংখ্যা: ২০
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, শাখা ব্যবস্থাপক হিসেবে দুই বছরের অভিজ্ঞতা। সফটওয়্যার ব্যবহারে দক্ষতা এবং মোটরসাইকেল চালনায় পারদর্শিতা।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি।
৪. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক)
পদসংখ্যা: ৩০
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন-ভাতা: প্রশিক্ষণকালে ১৮,০০০ টাকা ভাতা, শাখার দায়িত্ব গ্রহণের পর ৩,০০০ টাকা অতিরিক্ত ভাতা। নিয়মিতকরণ পর সাকল্যে ৩৩,৫২৫ টাকা বেতন, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি।
৫. পদের নাম: ফিল্ড অর্গানাইজার (শাখা ব্যবস্থাপক)
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে এইচএসসি পাস/ডিপ্লোমাসম্পন্ন। মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন-ভাতা: প্রশিক্ষণকালে ১৩,০০০ টাকা ভাতা, দায়িত্ব গ্রহণের পর ২,০০০ টাকা দায়িত্ব পালন ভাতা। নিয়মিতকরণের পর ২২,০৬৬ টাকা বেতন, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, লাঞ্চ ভাতাসহ অন্যান্য সুবিধাদি।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সনদপত্রের কপি এবং মুঠোফোন নম্বর উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, আইডিএফ, বাড়ি নম্বর-২০, অ্যাভিনিউ-০২, ব্লক-ডি, মিরপুর-০২, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪।
যোগাযোগের জন্য: ০১৮৪৪৪৭০৮০৯
এটি একটি ভাল সুযোগ বেসরকারি খাতে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য।


1 Comments
চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর!!!
ReplyDelete