বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ঐশ্বরিয়ার আঙুলে আংটি! কেন সবার নজর সেদিকে?

বলিউডে বর্তমানে অন্যতম চর্চার বিষয় হচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক। গুঞ্জন চলছে, তবে কি তাদের সম্পর্কের মাঝে দূরত্ব তৈরি হয়েছে? এই জল্পনার মাঝেই সবার নজর এখন  বি ঐশ্বরিয়ার আঙুলে থাকা এক বিশেষ আংটিতে।

সম্প্রতি অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে অভিষেক ও ঐশ্বরিয়া একসঙ্গে প্রবেশ না করলেও, পরে স্ত্রী ও মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেককে বসে থাকতে দেখা যায়। এর আগে, দুবাইয়ে পরিবারসহ সময় কাটিয়ে আসেন অভিষেক। এসব থেকে ভক্তরা অনুমান করছেন, সম্পর্কে দূরত্ব কাটানোর চেষ্টা করছেন তারা। 

এরই মধ্যে অভিষেক তার বাবা-মায়ের বাড়ির পাশে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন। তবে ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন, সেখান থেকে তিনি ফ্রান্সে প্রসাধনী সংস্থার প্রচারের কাজে চলে যান। আর এখানেই সবার চোখ পড়ে ঐশ্বরিয়ার আঙুলে থাকা ‘ভি’ আকারের ভাঙ্কি আংটিতে, যা সাধারণত বিবাহিতা নারীরা পরেন। কিছুদিন আগে এই আংটি তার আঙুলে দেখা যায়নি, তাই অনেকের ধারণা হয়েছিল তিনি হয়তো আংটি খুলে রেখেছেন। কিন্তু ফ্রান্সের এই সফরে ফের সেই আংটি দেখা যাওয়ায় ভক্তরা ধরে নিচ্ছেন, সম্পর্কের স্থিতাবস্থা ফিরে আসছে।

ভাঙ্কি আংটি অনেক সময় শক্তি এবং সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই ঐশ্বরিয়ার আঙুলে এই আংটিকে তাদের সম্পর্কের পুনর্মিলনের ইঙ্গিত হিসেবে দেখছেন অনুরাগীরা। 

এখন ভক্তরা অপেক্ষায় আছেন, এই গুঞ্জনের সত্যতা কতটা তা দেখার।