জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহ এবং ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে অবহিত করার জন্য হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
নতুন হটলাইন নম্বর ১৬০০০, যেখানে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে এই নম্বরটি বন্ধ থাকবে।
অন্যদিকে, www.jssfbd.com ওয়েবসাইটটি জনগণকে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে সহজেই অবহিত হওয়ার সুযোগ দেবে। গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে এই ওয়েবসাইটটি ব্যবহার করা হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং শহীদ মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে গত ১০ সেপ্টেম্বর সাত সদস্যের 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয়েছে।

4 Comments
ধন্যবাদ! ভাল একটা জিনিস উপহার দেয়ার জন্য। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করুন।
ReplyDeleteচমৎকার উদ্যোগ! অসুস্থ দের খেয়াল রাখবেন
ReplyDeleteধন্যবাদ, অসাধারণ একটি উদ্যোগ।সামনের দিকে আরও এগিয়ে যাও।
ReplyDeleteভাল
ReplyDelete