এবার লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিল ইসরাইল
লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক ইসরাইলি সেনার ট্যাংক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইউএনআইএফআইএল-এর অফিসিয়াল পেজে জানানো হয়েছে, লেবাননে তাদের অবস্থানের ওপর ইসরাইলের অতিরিক্ত লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রোববার, সংস্থাটির প্রধান ফটকে ইসরাইলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করে।
ইউএনআইএফআইএল তাদের পোস্টে উল্লেখ করেছে, “ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এতে যেকোনো সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১-এর লঙ্ঘন।”
পোস্টে আরও বলা হয়, “আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।” সম্প্রতি ইসরাইলের সেনাবাহিনী জাতিসংঘের একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার ফলে কয়েকজন শান্তিরক্ষী আহত হয়েছেন। এই ঘটনায় রোববার ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রাখা ৪০টি দেশ, যার মধ্যে রয়েছে ফ্রান্স, তুরস্ক, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, চীন, ভারত, ইতালি, বাংলাদেশ এবং যুক্তরাজ্য।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিস্থিতির জন্য শান্তিরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, হিজবুল্লাহ শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে, তাই ইসরাইলের সমালোচনা করা উচিত নয়। নেতানিয়াহু জাতিসংঘকে লেবানন থেকে সকল শান্তিরক্ষীকে সরিয়ে নিতে হুমকি দিয়েছেন।
নেতানিয়াহু বলেন, “ইসরাইলের সেনাবাহিনী বারবার এটি বলছে, কিন্তু বারবার প্রত্যাখ্যান করা হয়েছে। হিজবুল্লাহ সন্ত্রাসীরা শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, “জাতিসংঘের মহাসচিবকে শান্তিরক্ষীদের বিপজ্জনক অবস্থান থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনার সিদ্ধান্তের কারণে তারা হিজবুল্লাহর হাতে জিম্মি হয়ে পড়ছে।”
শান্তিরক্ষীদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, “ইসরাইল চেষ্টা করছে যাতে এমন কিছু না ঘটে। কিন্তু একমাত্র সহজ উপায় হলো তাদের বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেওয়া।”
নেতানিয়াহু শেষ পর্যন্ত বলেন, “শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য ইসরাইলের নয়, বরং হিজবুল্লাহর সমালোচনা করা উচিত ইউরোপীয় নেতাদের।”


4 Comments
জাতিসংঘ আঙ্গুল চোষো। আর দুর হতে চেয়ে চেয়ে দেখেছি অনুভব কর।
ReplyDeleteজাতিসংঘ কলা খাও আর বিবৃতি দিন! ইসরায়েলকে ধ্বংস করতে হবে
ReplyDeleteজাতিসংঘ মহাসচিবের কি মেরুদণ্ড আছে না নেই।ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না!!!!!!!!
ReplyDeleteজাতিসংঘের কলা খাওয়া স্বভাব
ReplyDelete