Editors Choice

3/recent/post-list

বিদেশে আসিফ নজরুলকে হয়রানি: জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার

বিদেশে আসিফ নজরুলকে হয়রানি: জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার


সম্প্রতি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিদেশে হয়রানির ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের কাউন্সেলর (শ্রম শাখা) মোহাম্মদ কামরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে সরকার। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্রে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

ঘটনার সময় কামরুল ইসলাম আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে ছিলেন এবং আসিফ নজরুলকে ‘হয়রানি’ করার সময় তিনি নীরব ছিলেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জেনেভা বিমানবন্দরে কিছু ব্যক্তি 'জয় বাংলা' ও 'জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দিতে আসিফ নজরুলের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন।

এই ঘটনায় সরকারের তরফ থেকে কামরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে।


Post a Comment

1 Comments

  1. একদম সঠিক সিদ্ধান্ত!!! যথোপযুক্ত জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে।

    ReplyDelete