Editors Choice

3/recent/post-list

ইরানে হামলা নিয়ে ইসরাইল-যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ফাঁস

ইরানে হামলা নিয়ে ইসরাইল-যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ফাঁস



ইরানে তেল বা পারমাণবিক সংক্রান্ত স্থাপনার পরিবর্তে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। এ বিষয়ে মার্কিন প্রশাসনকে এমনটাই জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের মতো সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা এ খবর প্রকাশ করেছে। গত ৯ অক্টোবর, ইরানের বিরুদ্ধে হামলার বিষয়টি নিয়ে ফোনালাপে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহু। ওই আলোচনা চলাকালে নেতানিয়াহু ইরানে সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা জানান। একটি মার্কিন কর্মকর্তা ও অপর একজনের মতে, এ তথ্য ফাঁস হয়েছে।

এর আগে, ১ অক্টোবর ইসরাইলের ভেতরে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এটি গত ছয় মাসে ইরানের দ্বারা ইসরাইলের ওপর দ্বিতীয় সরাসরি আক্রমণ। এর পর তেল আবিব ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা হবে প্রাণঘাতী, তীব্র মারাত্মক এবং বিস্ময়কর।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি পারমাণবিক সম্পর্কিত স্থাপনায় ইসরাইলি হামলাকে সমর্থন করবেন না। মার্কিন নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি থাকায়, ওয়াশিংটনের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যে ইসরাইল কিভাবে ইরানের বিরুদ্ধে জবাব দেবে।

মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ প্রতিরোধের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পক্ষ। এ কারণে ইসরাইলকে সীমিত আকারে পাল্টা হামলার পরামর্শ দেওয়া হয়েছে মিত্র দেশগুলোর পক্ষ থেকে। তবে এ আশঙ্কা রয়েছে যে, নেতানিয়াহু সরকার এই পরামর্শ গ্রহণ করবে কি না। কারণ যুদ্ধ পরিস্থিতিতে ইসরাইলের অভ্যন্তরে প্রভাব বাড়াতে মরিয়া নেতানিয়াহু।

Post a Comment

2 Comments

  1. আমরা ইসরায়েল কে ঘৃণা করি।হে আল্লাহ আপনি ওদের উপর গজব নাযিল করুন।

    ReplyDelete
  2. এদের মুখোশ উন্মোচন করুন।

    ReplyDelete