Editors Choice

3/recent/post-list

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, মাসিক বেতন লাখের বেশি, সপ্তাহে দুই দিন ছুটি

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, মাসিক বেতন লাখের বেশি, সপ্তাহে দুই দিন ছুটি

ঢাকার ব্রিটিশ হাইকমিশন সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাসিস্ট্যান্ট—ইউকেভিআই পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাসিস্ট্যান্ট-ইউকেভিআই  

গ্রেড: এও  

পদসংখ্যা: ১  

কর্মস্থল: ঢাকা  

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা  

চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী

যোগ্যতা:

- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

- সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অধিক সময় চাকরির অভিজ্ঞতা।

- যোগাযোগ দক্ষতা এবং এমএস অফিস, ডাটাবেস অ্যাকসেসিং, ওয়েববেজড অ্যাপ্লিকেশনে কাজ করার দক্ষতা।

- বাংলাদেশের সমাজব্যবস্থা সম্পর্কে ভালো জানাশোনা।

- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

মাসিক বেতন: ১,০৩,৩৩০ টাকা

ছুটি: মাতৃত্বকালীন ছুটি, অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, এবং সপ্তাহে দুই দিন ছুটি।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভ্রমণ সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৪

এটি একটি দারুণ সুযোগ, যাদের ব্রিটিশ হাইকমিশনে কাজ করার ইচ্ছা এবং প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, তারা দ্রুত আবেদন করতে পারেন।

Post a Comment

1 Comments

  1. চাকুরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ এটি।

    ReplyDelete